দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাফির পরিবার।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উচ্চ আদালত রায় ঘোষণার খবর শুনে সোনাগাজী পৌরসভার উত্তর চর চান্দিয়া গ্রামে নিজ বাড়ীতে কান্নায় ভেঙে পড়েন নুসরাতের মা শিরিন আক্তার।
তিনি কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ আমি উচ্চ আদালতে ন্যায় বিচার পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুনীদের পক্ষ থেকে আমার মেয়ে আত্মহত্যা করেছিল বলা হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে প্রমাণিত হল আমার মেয়েকে খুন করা হয়েছে। আমাকে ও আমার সন্তানদের হুমকি দেওয়া হচ্ছে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি আমার তিন সন্তানের নিরাপত্তা দাবি করছি।
গত ২০ আগস্ট ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়।
এর আগে, ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে উপস্থাপনের মধ্য দিয়ে এ শুনানি শুরু করে।
কেএম